বাংলাদেশ ক্রিকেটে শেষ হলো চন্ডিকা হাথুরুসিংহে অধ্যায়। শ্রীলঙ্কান কোচকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। 


আজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই হেড কোচকে অব্যাহতির কথা জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সেইসঙ্গে তাকে শোকজও করা হয়েছে। নতুন কোচ হিসেবে ঘোষণা করা হয়েছে ওয়েস্ট ইন্ডিজের ফিল সিমন্সের নাম।

হাথুরুকে বাংলাদেশের হেড কোচ হিসেবে রাখবেন না এমন গুঞ্জন ছিল দুই মাস আগ থেকেই। ভারতে ব্যর্থ মিশন, বাংলাদেশ দলে ঢাকায় ফেরার পর আবারও আলোচনায় প্রধান কোচ চণ্ডিকা হাথুরুসিংহে নিয়ে। যদিও পাকিস্তানের মাটিতে হোয়াইটওয়াশ হওয়ার পর টিকে গিয়েছিলেন বিজ্ঞানী হাথুরু। তবে ভারতে বিপক্ষে হতশ্রী পারফরম্যান্সের পর ফের সমালোচনায় টাইগারদের প্রধান কোচ। শেষ পর্যন্ত আজই শেষ হলো  হাথুরুর অধ্যায়। 

আজ মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে সংবাদ সম্মেলন করে এ খবর জানান বিসিবি সভাপতি ফারুক আহমেদ। 

সাড়ে তিনটায় মিরপুর শের-ই বাংলায় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি। আর সকাল থেকেই গুঞ্জন হাথুরু বরখাস্ত হচ্ছেন। সংবাদ সম্মেলনে ঘোষণার পর বিষয়টি আরও ক্লিয়ার হলো। 

২০২৩ সালে দ্বিতীয় মেয়াদে বাংলাদেশের কোচ হয়ে আসেন হাথুরু। ৩৫ হাজার ডলারে তার সঙ্গে বিসিবির চুক্তির মেয়াদ ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত। তবে চুক্তি অনুযায়ী মেয়াদ পূরণ না করে এবারও বরখাস্ত করা হলো হাথুরুসিংহেকে।